দুপুরে সারাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পন অনুভূত : উৎপত্তিস্থল সাতক্ষীরা
Led Bottom Ad

দুপুরে সারাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পন অনুভূত : উৎপত্তিস্থল সাতক্ষীরা

প্রথম ডেস্ক

২৭/০২/২০২৬ ১৬:০৫:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাতক্ষীরার আশাশুনিকে কেন্দ্রস্থল করে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১টা ৫২ মিনিটে সারাদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা নিশ্চিত করেছেন যে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৪। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) উৎপত্তিস্থলে এর মাত্রা ৫.৩ বলে উল্লেখ করেছে।

জুমার নামাজের খুতবা চলাকালীন বা নামাজের প্রস্তুতির সময় কয়েক সেকেন্ড স্থায়ী এই শক্তিশালী ঝাঁকুনিতে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে; বিশেষ করে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মসজিদে থাকা মুসল্লিরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি হওয়ায় ওই এলাকায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। গত দুদিন ধরে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ঘনঘন কম্পনের পর আজকের এই ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad