ওসমানীনগরে প্রবাসী বাড়িতে চুরির গরুর মাংসে ইফতার মাহফিল
Led Bottom Ad

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল কেলেঙ্কারি

ওসমানীনগরে প্রবাসী বাড়িতে চুরির গরুর মাংসে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৮/০২/২০২৬ ১৬:৫৫:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে চুরি করা গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় ইউনাইটেড গলমুখাপন ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজাদ আহমদ সাদ মিয়ার পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই ইফতার মাহফিলে কয়েক গ্রামের সহস্রাধিক রোজাদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিলেও পরে জানা যায়, পরিবেশিত মাংস ছিল প্রতিবেশী নাজমুল ইসলামের মাঠ থেকে হারিয়ে যাওয়া একটি গরুর।

ঘটনার বিবরণে জানা যায়, ইফতারের আগের দিন নাজমুল ইসলামের একটি গরু নিখোঁজ হয় এবং অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি; অন্যদিকে আয়োজক যুক্তরাজ্যপ্রবাসী আহমদ মধু ইফতারের জন্য তিনটি গরু কেনার টাকা তাঁর কেয়ারটেকার সাঈদীকে দিলেও সাঈদী গরু না কিনে নাজমুল ইসলামের হারিয়ে যাওয়া গরুটি ধরে এনে জবাই করেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হন যে, জবাই করা গরুটি প্রকৃতপক্ষে নাজমুল ইসলামেরই ছিল। এই বিব্রতকর পরিস্থিতিতে আহমদ মধু গরুর মালিককে তাৎক্ষণিক ৭০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন এবং শুক্রবার রাতেই তড়িঘড়ি করে যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় আহমদ মধু নিজেকে নির্দোষ দাবি করলেও অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী বর্তমানে পলাতক রয়েছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad