বিয়ানীবাজারে ফসলি জমির মাটি কাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান
Led Bottom Ad

৫ দিনে ৫ লাখ টাকা জরিমানা

বিয়ানীবাজারে ফসলি জমির মাটি কাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

০১/০৩/২০২৬ ১৪:১৬:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার তিলপারা ইউনিয়নের গাংকুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিদের জেল-জরিমানা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিয়ানীবাজার থানা ও চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন; অভিযানে অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত বেশ কয়েকটি ট্রাক জব্দ এবং তাৎক্ষণিকভাবে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত পাঁচ দিনে উপজেলার চারখাই, শেওলা, আলীনগর, মুড়িয়া ও কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ধারাবাহিক অভিযান চালিয়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইউএনও উম্মে হাবিবা মজুমদার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং কোনোভাবেই অবৈধ মাটি কাটা বরদাশত করা হবে না। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে উপজেলার অন্যান্য দুর্গম এলাকাগুলোতেও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad