জৈন্তাপুর-এ বালুচাপায় যুবকের মৃত্যু
Led Bottom Ad

জৈন্তাপুর-এ বালুচাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০১/০৩/২০২৬ ২০:৪৮:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার রংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১ মার্চ) ভোরে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে। পেশায় তিনি পরিবহন শ্রমিক ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে রংপানি নদী-এর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফুটের মধ্যে কয়েকজন মিলে বালু উত্তোলন করছিলেন। এ সময় হঠাৎ নদীর পাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে আব্দুর রহমান বালুর নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ‘প্রথম সিলেট’ কে জানান, অবৈধ বালু উত্তোলনের সময় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad