মধ্যপ্রাচ্য সংকটে চার দিনে বাংলাদেশ থেকে ১৩১টি ফ্লাইট বাতিল
Led Bottom Ad

মধ্যপ্রাচ্য সংকটে চার দিনে বাংলাদেশ থেকে ১৩১টি ফ্লাইট বাতিল

প্রথম ডেস্ক

০৩/০৩/২০২৬ ১১:৪৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে গত চার দিনে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।


এর মধ্যে সোমবার (২ মার্চ) পর্যন্ত বাতিল হয়েছে ১০৯টি ফ্লাইট এবং আজ মঙ্গলবার (৩ মার্চ) নতুন করে যুক্ত হয়েছে আরও ২২টি।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চের তালিকায় রয়েছে আরও ২২টি ফ্লাইট। সব মিলিয়ে চার দিনে মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১।


৩ মার্চের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—Qatar Airways–এর চারটি, Emirates–এর চারটি, Gulf Air–এর চারটি, Flydubai–এর চারটি, Kuwait Airways–এর দুটি এবং Jazeera Airways–এর চারটি ফ্লাইট।


বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।


সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটলে বাতিল ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad