জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
Led Bottom Ad

জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

ঢাকা অফিস

০৪/০৩/২০২৬ ০০:৩৬:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ কেন অবৈধ হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা পৃথক রিটের শুনানি শেষে এই আদেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও সৈয়দ মামুন মাহবুব; অন্যদিকে রিটের বিরোধিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকীসহ কয়েকজন আইনজীবী।

উল্লেখ্য, গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বাতিল এবং সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিটগুলো দায়ের করেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জুলাই জাতীয় সনদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে আরেকটি রিট দায়ের করেছিলেন; যার ধারাবাহিকতায় আদালত আজ এই রুল জারি করলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad