সিলেটসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
Led Bottom Ad

সিলেটসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৩/২০২৬ ১৬:০৭:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী—অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রিটকারী আইনজীবীদের দাবি, নির্বাচিত প্রতিনিধির অনুপস্থিতিতে এভাবে দীর্ঘমেয়াদী পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বিষয়টি আইনি পর্যালোচনার দাবি রাখে। তবে এই রিটের শুনানির সুনির্দিষ্ট তারিখ এবং এ বিষয়ে আদালতের প্রাথমিক কোনো পর্যবেক্ষণ এখনো জানা যায়নি।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad