সিলেটে 'বিহঙ্গ' এর উদ্যোগে অধিকাৃর বঞ্চিত মানুষের যুদ্ধবিরোধী আয়োজন
ইরানসহ বিশ্বজুড়ে যুদ্ধের ভয়বহতার বিরুদ্ধে মুক্তির বার্তা নিয়ে আজ সিলেট ক্বিন ব্রিজের নিচে ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজন করে শিশু কিশোর সংগঠন 'বিহঙ্গ'। খোলা রাজপথে'র এই ইফতারে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী, অধিকার বঞ্চিত পথশিশু ও শ্রমজীবী মানুষজন। আয়োজনে উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, 'বিহঙ্গ' এর কেন্দ্রীয় সম্পাদক তানজিনা বেগম, সিলেট জেলা সংগঠক আয়শা আক্তার, মেহেদী হাসান প্রমুখ৷
আয়োজনে 'STOP WAR ' 'FREE GAZA', 'হাত গুটাও মার্কিন' , Imperialism Must Die' 'স্কুলে বোমা মেরে কিসের সভ্যতা? ', 'চাই নির্মল পৃথিবী' ইত্যাদি স্লোগান সমৃদ্ধ প্লেকার্ড প্রদর্শন করা হয়৷ সবশেষে যুদ্ধের ভয়াবহতা নিয়ে বক্তব্য রাখেন 'বিহঙ্গ' এর কেন্দ্রীয় সম্পাদক তানজিনা বেগম।
ডি আর ডি
মন্তব্য করুন: