সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর
Led Bottom Ad

সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

ঢাকা অফিস

০৬/০৩/২০২৬ ০০:২৭:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন প্রদান করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই জামিন আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া, যিনি পরবর্তীতে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে আইনজীবী জানিয়েছেন, সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকায় এখনই কারামুক্ত হতে পারছেন না তিনি। এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় আনিস আলমগীরকে এবং পরবর্তী সময়ে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। ১৫ ডিসেম্বর তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছিল, যেখানে প্রথমবার তাঁর জামিন আবেদন করা হয়েছিল।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad