জকিগঞ্জে রেস্টুরেন্টে পুলিশের হানা: ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার কালীগঞ্জ বাজারের ‘রিলাক্স ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার উত্তরকুল দিঘালীগ্রামের হারুছ মিয়ার ছেলে ছাবির আহমদ (২৪) ও শাকিল আহমদ (২০) এবং নিয়াগুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্টটিতে তল্লাশি চালিয়ে এই মাদকের চালান জব্দ করা হয় এবং এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ নম্বর মামলা রুজু করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এ রহমান
মন্তব্য করুন: