ওসমানীনগরে ‘সৌরভ’ হত্যা মামলার ৩ আসামি কুমিল্লার থেকে গ্রেপ্তার
Led Bottom Ad

ওসমানীনগরে ‘সৌরভ’ হত্যা মামলার ৩ আসামি কুমিল্লার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০৭/০৩/২০২৬ ০২:০৭:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগরে পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর শাহজাহান মিয়া সৌরভ (২৪) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব); শুক্রবার (৬ মার্চ) র‍্যাব-৯ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের তিলাপাড়া গ্রামের বাসিন্দা রুহেল আহমদ (৩০), রাসেল আহমদ (২৩) ও রাহেল আহমদ (২৫)।

র‍্যাব জানায়, দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১০ জানুয়ারি বিকেলে জামতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে সৌরভকে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রের মুখে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা; ঘটনার পর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং নিহতের বাবা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ও কুমিল্লা সদর কোতয়ালি থানার আমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে তাদের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার বাকি পলাতক আসামিদের ধরতে র‍্যাবের বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad