সিলেটে দিনে-দুপুরে নারীর ওপর সশস্ত্র ছিনতাইয়ের চেষ্টা
Led Bottom Ad

সিসিটিভি ফুটেজ ভাইরাল

সিলেটে দিনে-দুপুরে নারীর ওপর সশস্ত্র ছিনতাইয়ের চেষ্টা

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৩/২০২৬ ০২:২৬:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে একের পর এক প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে, যার ধারাবাহিকতায় এবার সাগরদিঘীর পাড় এলাকায় এক নারীকে চলন্ত মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জখম করে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়; ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই যুবক মোটরসাইকেলযোগে এসে ওই নারীকে আটকায় এবং ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা প্রদান করায় ছিনতাইকারীরা ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে গুরুতর জখম করে এবং এক পর্যায়ে তার হাতঘড়িটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকায় একইভাবে ছয়জনের একটি চক্র অটোরিকশার গতিরোধ করে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে পুলিশের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও আইপি ক্যামেরার তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং কোতোয়ালি থানা পুলিশকে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

একের পর এক এমন দুঃসাহসী ছিনতাইয়ের ঘটনায় নগরবাসী নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad