শাবিপ্রবি ক্যাম্পাসে ধুলার দাপট: শ্বাসকষ্ট ও অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীরা
Led Bottom Ad

শাবিপ্রবি ক্যাম্পাসে ধুলার দাপট: শ্বাসকষ্ট ও অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি

০৭/০৩/২০২৬ ০২:৪৫:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান মেগা প্রকল্পের নির্মাণকাজ ও ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সৃষ্ট তীব্র ধুলাবালিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, যার ফলে ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ৬০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত এক মাসে ১ হাজার ৪১৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন, যার ৬০ শতাংশের বেশি ধুলাজনিত সর্দি, কাশি, হাঁপানি এবং অ্যালার্জিজনিত জটিলতায় ভুগছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ১ হাজার কোটি টাকা ব্যয়ের ১৭টি উন্নয়ন প্রকল্পের নির্মাণসামগ্রী আনা-নেওয়ার জন্য ক্যাম্পাসের প্রধান সড়কগুলো ব্যবহারের ফলে রাস্তাগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে; ক্যাম্পাসের ফটক থেকে মুজতবা আলী হল পর্যন্ত সড়কের অবস্থা বিশেষ করে নাজুক, যেখানে ধুলার প্রকোপে শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার ছাড়া চলাফেরা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

মেডিকেল অফিসার মো. মুশফিক রহমান জানান, ধুলার কারণে শ্বাসকষ্টের পাশাপাশি চোখ লাল হওয়া, চর্মরোগ ও মাইগ্রেনের মতো শারীরিক সমস্যা বেড়েছে, বিশেষ করে যাদের আগে থেকেই হাঁপানি রয়েছে তাদের পরিস্থিতি আশঙ্কাজনক।

এ বিষয়ে প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম জানিয়েছেন যে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়মিত পানি ছিটানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তাদের সাথে আবারও বৈঠক করা হবে।

ক্যাম্পাসের পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ ও হতাশা বাড়ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad