সিলেটে ১০ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী সুমন গ্রেপ্তার
সিলেট নগরীতে অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ কুখ্যাত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন আহমেদ (২২) নামে এই অপরাধীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সুমন আহমেদ নেত্রকোনার মদন উপজেলার ত্রিপন গ্রামের হেলাল মিয়া ও তহুরা বেগমের সন্তান। বর্তমানে সে সিলেট কোতোয়ালি থানা এলাকার শামীমাবাদে ভাসমান অবস্থায় বসবাস করছিল।
পুলিশের তথ্যমতে, সুমনের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে সিলেটসহ দেশের বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে এবং দীর্ঘ দিন ধরে সে নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, সুমনের গ্রেপ্তারের মধ্য দিয়ে নগরীর ছিনতাই রোধে বড় ধরনের সাফল্য এসেছে এবং তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এ রহমান
মন্তব্য করুন: