অকালপ্রয়াত প্রথম সিলেটের প্রধান সম্পাদককে নিয়ে শিপুর স্মারকগ্রন্থ ‘শেষান্ত’
Led Bottom Ad

একুশের বইমেলায়

অকালপ্রয়াত প্রথম সিলেটের প্রধান সম্পাদককে নিয়ে শিপুর স্মারকগ্রন্থ ‘শেষান্ত’

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৩/২০২৬ ২০:১৯:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অকালপ্রয়াত যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন, কর্ম, রাজনীতি ও তাঁর ৫২ বছরের সংগ্রামী পথচলা নিয়ে সাংবাদিক নুরুল হক শিপুর সম্পাদনায় ‘শেষান্ত’ স্মারকগ্রন্থ একুশের গ্রন্থমেলায় এসেছে।


৮ মার্চ (রবিবার) ঢাকায় অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা মাছরাঙার স্টলে (নম্বর ৩০৬) বইটি উন্মোচন করে বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। একুশের বইমেলার পর বইটির প্রকাশনা অনুষ্ঠান যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। 


‘শেষান্ত’ সম্পাদনা ও প্রকাশনা সম্পর্কে সাংবাদিক নুরুল হক শিপু জানান, গ্রন্থে সুমনের বর্ণময় ও বহুমাত্রিক জীবনের নানা দিক অত্যন্ত যত্ন ও নিপুণতার সঙ্গে তুলে ধরা হয়েছে। তাঁর জীবনের সংগ্রাম, সাংবাদিকতা, চিন্তা ও মানবিকতার গল্প লিখেছেন ব্রিটিশ ও বাংলাদেশি এমপি, ডক্টর, চিকিৎসক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, চলচ্চিত্র নির্মাতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনেরা। তাঁদের লেখায় উঠে এসেছে অকালপ্রয়াত সাংবাদিকের জীবনবোধ, আদর্শ এবং মানুষের প্রতি তাঁর গভীর দায়বদ্ধতার প্রতিচ্ছবি।


তিনি বলেন, ১২৮ পৃষ্ঠার এই বইটির কাজ শুরু করি কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুর পরদিন, ৫ ফেব্রুয়ারি। সম্পাদনার কাজ শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। টানা ১৯ দিন, গড়ে মাত্র ২ ঘণ্টা ঘুমিয়ে বইটির কাজ শেষ করতে পেরেছি—শুধু একটি উদ্দেশ্য নিয়ে, যেন তাঁর স্মৃতি, তাঁর সংগ্রাম, তাঁর স্বপ্ন আমাদের মাঝে অম্লান থাকে। বইটি প্রকাশের আগ পর্যন্ত যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা বইয়ের মধ্যেই প্রকাশ করেছি।


‘শেষান্তে' সাংবাদিকেরা ছাড়াও রাজনীতিবিদ ও যুক্তরাজ্য কমিউনিটির অনেক বিশিষ্টজন লিখেছেন। লেখকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নুরুল হক শিপু বলেন, যারা এই বইয়ে লিখেছেন—তাঁদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এত অল্প সময়ে এত বড় একটি কাজ সম্পন্ন করা সম্ভব হতো না। আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। ‘শেষান্ত’র মাধ্যমে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করেছি, যেন প্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন আমাদের স্মৃতি, শব্দ ও ইতিহাসের ভেতর দিয়ে চিরজীবন বেঁচে থাকেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad