ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসীর লাশ বাড়িতে নিয়ে গেলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
Led Bottom Ad

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসীর লাশ বাড়িতে নিয়ে গেলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৩/২০২৬ ১৯:১৭:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে দুবাইয়ে নিহত প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ আজ সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে কফিন গ্রহণ করেন।

লাশ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, চলমান মধ্যপ্রাচ্য সংকটে এ পর্যন্ত ৪ জন বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে আহম্মেদ আলীর মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে এবং বাকি তিনজনের মরদেহ আইনি আনুষ্ঠানিকতা শেষে দ্রুত ফিরিয়ে আনা হবে।

মন্ত্রী আরও জানান, যুদ্ধের ভয়াবহতা বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ‘ক্রাইসিস টিম’ গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে আটকে পড়া প্রবাসীদের খাদ্য সহায়তা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির সংলগ্ন এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও জটিল হলে সরকার প্রবাসীদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বস্ত করেন।

নিহত আহম্মেদ আলীর ভাই কামাল আহমেদ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার ভাই ২৭ বছর ধরে প্রবাসে ছিলেন। মরদেহ দেশে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর আন্তরিক সহযোগিতার জন্য আমরা চিরকৃতজ্ঞ।”

বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। পরে মন্ত্রী নিজেই অ্যাম্বুলেন্সের সঙ্গে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে নিহতের বাড়িতে যান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad