সিলেটে তেল না পেয়ে পাম্প কর্মীকে ছুরিকাঘাত
Led Bottom Ad

হামলাকারীকে খুঁজছে পুলিশ

সিলেটে তেল না পেয়ে পাম্প কর্মীকে ছুরিকাঘাত

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০৩/২০২৬ ১১:৫৫:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় তেল না পাওয়ার জেরে এক পেট্রোল পাম্প কর্মীকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর উত্তরা পেট্রোল পাম্পে এই হামলার ঘটনা ঘটে। আহত মিঠু গোয়ালা নামে ওই পাম্প কর্মীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইফতারের মাত্র দুই মিনিট আগে এক গ্রাহক উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসেন। এসময় ইফতারের সময় ঘনিয়ে আসায় এবং কর্মবিরতি থাকায় পাম্প কর্মীরা তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এই নিয়ে ওই গ্রাহকের সঙ্গে পাম্প কর্মীদের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে ইফতার শেষে ওই গ্রাহক পুনরায় পাম্পে ফিরে আসেন এবং উত্তেজিত অবস্থায় মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান।

ঘটনার পরপরই সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় মিঠুকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পরপরই অভিযুক্ত ব্যক্তি এলাকা ত্যাগ করেছেন। তাকে চিহ্নিত করতে ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad