গণভোটের রায়কে সম্মান জানাতে সংসদে আসার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে রাজনৈতিক দলগুলোকে আগে সংসদে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের রায়কে সম্মান দেওয়ার প্রক্রিয়াটি সংসদের আলোচনার মাধ্যমেই শুরু হতে হবে এবং সংবিধান সংস্কারের যেকোনো সিদ্ধান্তও সেখানে গ্রহণ করতে হবে। নতুন করে শপথ বা অন্য কোনো আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে তা নির্দিষ্ট সাংবিধানিক কাঠামো মেনেই করা হবে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যে দল মনে করে নির্বাচনে চক্রান্ত করে তাদের হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখা নাজায়েজ এবং বিএনপি এই সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সরকার সংবিধান মেনেই পরিচালিত হচ্ছে এবং সংসদই সকল নীতি নির্ধারণের মূল জায়গা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা শতাধিক অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনে বাধ্যতামূলকভাবে উত্থাপিত হবে।
বিএনপি নির্বাচনি ইশতেহার এবং উপরাষ্ট্রপতির পদের বিষয়ে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধন করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: