শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে ফিরছে পুরনো নিয়ম
Led Bottom Ad

থাকছে না শিক্ষাগত যোগ্যতার শর্ত

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে ফিরছে পুরনো নিয়ম

প্রথম ডেস্ক

১১/০৩/২০২৬ ০১:০৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাসের বাধ্যতামূলক শর্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে, যার ফলে সভাপতি হওয়ার জন্য এখন থেকে আর নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ রিভিউ-সংক্রান্ত এক আলোচনা সভায় এই পরিবর্তনের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৪ সালে যে নিয়ম চালু করা হয়েছিল তা বাতিল করে মূলত আগের নিয়মই পুনর্বহাল করা হচ্ছে। এর ফলে সভাপতি নির্বাচনের ক্ষেত্রে স্নাতক পাসের যে বাধ্যবাধকতা ছিল, তা আর থাকছে না। খুব শীঘ্রই প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের যোগ্যতা সংক্রান্ত বিতর্ক ও জটিলতা নিরসনের পথ প্রশস্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad