বাংলাদেশ ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছে
Led Bottom Ad

বাংলাদেশ ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছে

সুলতান মোহাম্মদ, ঢাকা অফিস

১১/০৩/২০২৬ ১৯:৪৪:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বিশ্বজুড়ে অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ভারতের কাছে জ্বালানি সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।


বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠকের পরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো।”


প্রণয় ভার্মা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন সক্রিয় রয়েছে। বৈঠকে এই সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad