সিলেটে বিদ্যুৎ বিল পরিশোধে অক্ষমতায় কারাবন্দী চা শ্রমিকের জামিন
Led Bottom Ad

সিলেটে বিদ্যুৎ বিল পরিশোধে অক্ষমতায় কারাবন্দী চা শ্রমিকের জামিন

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৩/২০২৬ ১৭:০৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারার কারণে কারাগারে থাকা মঙ্গল দাস নামের এক বন্দীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেটের বিদ্যুৎ আদালত বিউবো, আম্বরখানার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন।


জানা গেছে, মঙ্গল দাস (পিতা: বীরশা দাস), সিলেটের এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা বাগানের বাসিন্দা। তিনি বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৪০ ধারায় গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আটক হন এবং পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে পাঠানো হয়।


কারাগারে অবস্থানকালে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা ম্যাজিস্ট্রেট সিলেট কারাগার পরিদর্শনে গেলে মঙ্গল দাসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ সময় তিনি জানান, প্রায় ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারার কারণে তিনি কারাগারে রয়েছেন।


বিষয়টি জানার পর জেলা ম্যাজিস্ট্রেট তাকে জামিনে মুক্তির বিষয়ে আশ্বস্ত করেন এবং তার বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে আদালতের আদেশে বৃহস্পতিবার (১২ মার্চ) মঙ্গল দাসকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।


জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad