ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশিষ্ট শিল্পপতি কয়ছর আহমদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যুক্তরাজ্য থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি কয়ছর আহমদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি, বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। মাহে রমজানের ৩০টি রোজা করার মাধ্যমে নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী।
তিনি দেশ-বিদেশের সকল মানুষের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি আর সুখের বার্তা। ঈদের আনন্দ যেন সারা বছর প্রতিটি মানুষের জীবনে অনুভুত হয়।
প্রথম সিলেট
মন্তব্য করুন: