জবাবদিহিমূলক রাজনীতির অঙ্গীকার জামায়াতের : সিলেটে ডা, শফিকুর রহমান
Led Bottom Ad

জবাবদিহিমূলক রাজনীতির অঙ্গীকার জামায়াতের : সিলেটে ডা, শফিকুর রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০৩/২০২৬ ১৪:২৪:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সংসদের ভেতরে ও বাইরে গঠনমূলক ভূমিকা রাখার অঙ্গীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না এবং জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় তারা কাজ করবে।


রোববার সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনো পুরোপুরি সংকট কাটেনি। “ফ্যাসিবাদের বড় একটি অংশ বিদায় নিলেও তার প্রভাব এখনো সমাজে রয়ে গেছে,”—যোগ করেন তিনি।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অনিয়ম ও প্রতিহিংসার প্রবণতা এখনো বিদ্যমান, যা দুঃখজনক।


তিনি আরও বলেন, রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের আস্থা কমে গেছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad