জৈন্তাপুরে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষ,আহত ৩
Led Bottom Ad

জৈন্তাপুরে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষ,আহত ৩

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০১/০৪/২০২৬ ২০:৫৪:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।


বুধবার (১ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে জৈন্তাপুর থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাফলংগামী একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৫৫২৩) বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বালুভর্তি ট্রাকের (সিলেট মেট্রো-ড-১১-০১৪৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।


দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে। প্রাইভেটকারে থাকা রিপন মিয়া (২৫), পিতা- আব্দুল মতিন, সাং- ঘিলাতৈল, জৈন্তাপুরকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রাইভেটকারের চালক মোঃ জাহিদ (১৯), পিতা- অজ্ঞাত, সাং- বিরাইমারা, জৈন্তাপুরসহ আরও একজন আহত ব্যক্তি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।


ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও ট্রাক জব্দ করে হেফাজতে নেয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ‘প্রথম সিলেট’ কে জানান, “দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad