মাজারের দান ব্যবস্থায় স্বচ্ছতা আনতে প্রশাসনের উদ্যোগে প্রশংসার ঢেউ

মাজারের দান ব্যবস্থায় স্বচ্ছতা আনতে প্রশাসনের উদ্যোগে প্রশংসার ঢেউ

প্রথম ডেস্ক

২১/০৬/২০২৬ ০৩:১৭:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসনের নেওয়া উদ্যোগকে ঘিরে আলোচনা ও প্রশংসা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে প্রচলিত দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং মাজার, মসজিদ ও মাদরাসার উন্নয়ন কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন আলেম ও বিশিষ্টজনরাও।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, শাহজালাল মাজারকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে কিছু অসঙ্গতি চলছিল বলে অভিযোগ রয়েছে। তিনি মাজারকে মূলত জিয়ারতের স্থান হিসেবে উল্লেখ করে সেখানে অর্থ দানের পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

একই বিষয়ে ইসলামি আলোচক মাওলানা রুহুল আমিন সাদী জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে দান-সদকার অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ছিল। তবে এ ধরনের পরিবর্তনে কিছু প্রতিক্রিয়া আসলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

অন্যদিকে মাওলানা রেজাউল করিম জালালি বলেন, দানবাক্স স্থায়ীভাবে বন্ধ করা হয়নি; বরং হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি মনে করেন, প্রশাসনের এ উদ্যোগের পেছনে কোনো নেতিবাচক উদ্দেশ্য নেই, বরং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনাই মূল লক্ষ্য।

সব মিলিয়ে শাহজালাল (রহ.) মাজারের দান ব্যবস্থায় নেওয়া এই পদক্ষেপকে কেন্দ্র করে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের আলোচনা নতুন করে গুরুত্ব পাচ্ছে, যা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad