জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাবি শিক্ষার্থী রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

অগ্রগতি নেই তদন্তে

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাবি শিক্ষার্থী রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

শাবিপ্রবি প্রতিনিধি

১৮/০৭/২০২৬ ২১:১৮:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে নিহত প্রথম শিক্ষার্থী রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও ছাত্রলীগের হামলার মুখে ধাওয়া খেয়ে শাবিপ্রবির সুরমা আবাসিক এলাকা সংলগ্ন খালে পানিতে ডুবে মারা যান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই মেধাবী ছাত্র।


দুই বছর পেরিয়ে গেলেও রুদ্র সেন হত্যা মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁর পরিবার ও সহযোদ্ধারা।


সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শাবিপ্রবির তৎকালীন ভিসি ফরিদ উদ্দিন আহমেদসহ ৭৬ জনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম। থানা পুলিশ ও পিবিআই ঘুরে বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করছে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেছুর রহমান ও মামলার বাদী হাফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই বছর হলেও মূল আসামিদের কাউকেই গ্রেফতার করা হয়নি। বিচার প্রক্রিয়া নিয়ে তাঁরা রীতিমতো আশঙ্কিত।


মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক মো. এমরান হোসেন জানান, মামলাটি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। রাজনৈতিক আসামিরা পলাতক থাকায় এবং তথ্য-উপাত্ত যাচাইয়ের কারণে সময় লাগছে। এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad