ছাত্রলীগের ঝটিকা মিছিল : সিলেটে ৫১ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রলীগের ঝটিকা মিছিল : সিলেটে ৫১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৭/২০২৬ ২১:৪৭:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫১জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সিলেটে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) মহানগরীর এয়ারপোর্ট থানায় ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

রবিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি জানান, মহানগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই (নি) রফিকুল ইসলাম বাদী হয়ে ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ রুজু হয়। তারিখ- ১৮/০৭/২০২৬ খ্রি., ১২:৩৫ ঘটিকায় এয়ারপোর্ট থানার মামলা নং-২৫। 

জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘শুক্রবার ভোরে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad