সিলেটে ৩ দিনব্যাপী ‘রেজিন জুয়েলারি ও হ্যান্ডিক্রাফট’ প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটে ৩ দিনব্যাপী ‘রেজিন জুয়েলারি ও হ্যান্ডিক্রাফট’ প্রশিক্ষণ সম্পন্ন

প্রথম ডেস্ক

২১/০৭/২০২৬ ১৩:২৫:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SWCCI)-এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশন-এর সহযোগিতায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী "রেজিন জুয়েলারি ও হ্যান্ডিক্রাফট প্রশিক্ষণ" সফলতার সাথে সম্পন্ন হয়েছে। সোমবার (২০ জুলাই) এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।


সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে সৃজনশীলতা, নিষ্ঠা ও দক্ষতার স্বাক্ষর রাখা সেরা কয়েকজন প্রশিক্ষণার্থীকে বিশেষ সম্মাননা (Appreciation) প্রদান করা হয়, যা নতুন উদ্যোক্তাদের জন্য এক দারুণ অনুপ্রেরণা।


অনুষ্ঠানে প্রশিক্ষণের সম্মানিত ট্রেইনার মোছাঃ ফাতেমা হক তাঁর অভিজ্ঞতা তুলে ধরে প্রশিক্ষণার্থীদের শেখার আগ্রহ ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন,"এই অর্জিত দক্ষতা নারীদের আত্মকর্মসংস্থান তৈরি, নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলা এবং নতুন ব্যবসা শুরুর পথকে অনেক বেশি সুগম করবে।"


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের পরিচালক সাঈমা সুলতানা চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, রেহানা আফরোজ খান, গাজী জিনাত আফজা, শাহানা চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী এবং আসমাউল হাসনা খান।


সভায় বলা হয়, এই ৩ দিনের প্রশিক্ষণ কেবল একটি পাঠ্যক্রম ছিল না; এটি ছিল নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীলতাকে ব্যবসায় রূপান্তর এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার এক অনুপ্রেরণামূলক যাত্রা।


আয়োজনটিকে সফল করে তোলার জন্য সকল প্রশিক্ষণার্থী, ট্রেইনার, এসএমই ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি সিলেট উইমেন চেম্বার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad