সিলেটে লুণ্ঠিত তিনটি অবিস্ফোরিত টিয়ার শেল উদ্ধার করেছে র‌্যাব

সিলেটে লুণ্ঠিত তিনটি অবিস্ফোরিত টিয়ার শেল উদ্ধার করেছে র‌্যাব

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৭/২০২৬ ১৫:৫৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে পুলিশের লুণ্ঠিত তিনটি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড (টিয়ার শেল) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ সুরমার সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে শপিং ব্যাগে রাখা অবস্থায় এসব টিয়ার শেল উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে সংবাদ আসে, ফেঞ্চুগঞ্জ সড়কসংলগ্ন সোনারগাঁও আবাসিক এলাকার একটি ঝোপের মধ্যে অস্ত্রসদৃশ বস্তু রয়েছে। রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ উদ্ধার করেন। ব্যাগটির ভেতর থেকে তিনটি টিয়ারগ্যাস গ্রেনেড পাওয়া যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর পুলিশের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের একটি অংশ এটি। তবে অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা টিয়ার শেলগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ এখন পর্যন্ত ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড, পেট্রোল বোমা, ককটেল ও ১৫৫টি এয়ারগান উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad