নারীর অধিকার ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ার প্রত্যয় মাইশা জ্যোতির

নারীর অধিকার ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ার প্রত্যয় মাইশা জ্যোতির

প্রথম ডেস্ক

২১/০৭/২০২৬ ১৭:৩৫:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য ব্যক্ত করেছেন সিলেট মহানগর ছাত্রদলের জনপ্রিয় সদস্য মাইশা জ্যোতি। ওয়ার্ডবাসীর আর্থ-সামাজিক উন্নয়ন, নারীদের অধিকার নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন আধুনিক ওয়ার্ড গঠনের অঙ্গীকার নিয়ে তিনি মাঠে নামার কথা জানান।


এক বিবৃতিতে মাইশা জ্যোতি বলেন, "২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সম্মানিত অধিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং ওয়ার্ডের সার্বিক পশ্চাৎপদতা দূর করে অগ্রগতির ধারায় নিয়ে আসাই আমার প্রধান লক্ষ্য। আমি তরুণ সমাজ ও নারীদের ক্ষমতায়নসহ সকল স্তরের মানুষের পাশে থেকে একটি নিরাপদ, বৈষম্যহীন ও পরিবেশবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে চাই।"


তিনি ওয়ার্ডের তরুণ ও জ্যেষ্ঠ ভোটারসহ সকল শ্রেণীর নগরবাসীর নিকট দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করেছেন।


ওয়ার্ডবাসীর উদ্দেশে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের চলমান ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ জরুরি বার্তা প্রকাশ করেন।  সেখানে তিনি উল্লেখ করেন, 

বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম–২০২৬ চলমান রয়েছে। যাদের জন্মতারিখ ৩১ জুলাই ২০০৮ বা তার পূর্বে এবং এখনো জাতীয় পরিচয়পত্র (NID) বা ভোটার নিবন্ধন সম্পন্ন করেননি, তাদের সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে চলতি মাসের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান। 


মাইশা জ্যোতি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আপনার একটি মূল্যবান ভোট দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আপনার ভোটাধিকার সুনিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যেই সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।"

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad