সিলেটে ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

সিলেটে ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

প্রথম সিলেট প্রতিবেদন

৩১/০৭/২০২৬ ১৩:৩২:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বুরজান চা বাগানে ২০২৩ সালের চা শ্রমিক স্বার্থবিরোধী গেজেট বাতিল, সংসদে উত্থাপিত দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর, চা শ্রমিকদের ভূমির অধিকার বাস্তবায়ন এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় বুরজান চা বাগানে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, বুরজান চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুভাষ নায়েক রতিলাল, চা শ্রমিক সংগঠক ও সমাজকর্মী সাইদুর রহমান সুহেল, বিশিষ্ট মুরুব্বিয়ান কৃষ্ণ নায়েক এবং যুব সংগঠক শিপন গোয়ালা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা দৈনিক ৬০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের ধারাবাহিকতায় সম্প্রতি সংসদে দৈনিক ৫০০ টাকা মজুরির প্রস্তাব উত্থাপিত হয়েছে। তাই ২০২৩ সালে জারি করা চা শ্রমিক স্বার্থবিরোধী গেজেট বাতিল করে সংসদে উত্থাপিত ৫০০ টাকা মজুরি দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।

তারা বলেন, বর্তমানে চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। এই আয়ে একটি পরিবারের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করাও কঠিন। সন্তানদের লেখাপড়া, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়নে দৈনিক ৫০০ টাকা মজুরি অবিলম্বে কার্যকর করার পাশাপাশি ২০২৩ সালের ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিলের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রায় আট বছর ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় বাগানগুলোতে নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে। ফলে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া কার্যকরভাবে উপস্থাপন ও আদায় করা সম্ভব হচ্ছে না। তাই দ্রুত ইউনিয়নের নির্বাচন সম্পন্ন এবং চা শ্রমিকদের ভূমির অধিকার বাস্তবায়নের দাবি জানান তারা।

সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে দেশের সব চা বাগানের শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad