কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

১০/০৮/২০২৬ ২৩:৫৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ মাসের সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ আগষ্ট) ভোররাত পৌনে ২টায় কানাইঘাটে বাটি বারাপৈত এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নি.) মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ০৩ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী আজাদুর রহমানকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার বাটি বারাপৈত এলাকার মৃত মঈন উদ্দিনের পুত্র। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad