সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৯/২০২৬ ১৩:০৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪ শিশু হলো- এমরান, শাফায়েত, খাদিজা ও ওবায়দুল্লাহ। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন।

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪৯৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে ১৪৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১০৪৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad