সিলেটের সীমান্ত এলাকায় বাড়ছে বিজিবির নজরদারী
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারীরা যাতে সক্রিয় হয়ে উঠতে না, পার্শ্ববর্তী দেশ হতে যেন অবৈধভাবে গবাদি পশু চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসতে না পারে সেজন্য সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারী এবং টহল তৎপরতা জোড়দার করা হয়েছে। শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সর্বমোট ৮১ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা বিদ্যমান। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, পুশ-ইন রোধকল্পে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এছাড়াও ঈদ-উল-আযহা উপলক্ষে জালফং এবং ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় প্রচুর পরিমানে পর্যটক আগমন করবে। এ উপলক্ষে পর্যটন এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধকল্পে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিকে একই বিজ্ঞপ্তিতে জানানো হয়. সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক গত ০৩ মাসে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী-১৪,৩৫২ পিস, ৬৩২ পিস লেহেঙ্গা, ২৮৫ পিস থ্রীপিস, ৪৮০ মিটার থান কাপড়, কসমেটিক সামগ্রী ৪,৯২,৬৩০ পিসসহ মোট ৪০,৮৮,৪৬,০১৮.০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়। চোরাকারবারীরা এসকল ভারতীয় পন্য সামগ্রী ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: