তিন দিনের সফরে সিলেটে জামায়াত আমির ডা.শফিকুর রহমান
Led Bottom Ad

তিন দিনের সফরে সিলেটে জামায়াত আমির ডা.শফিকুর রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০৬/২০২৫ ০৪:১০:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে তিন দিনের সফরে সিলেট আসছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। তিনি ঈদ উপলক্ষ্যে  নিজ সংসদীয় এলাকা (মৌলভীবাজার-২) কুলাউড়ায় সকলের সাথে ঈদ উদযাপন করবেন। তিন দিনের কর্মসূচীর মধ্যে আজ  শনিবার (৭ জুন) সকাল ৮টায় তিনি তাঁর নিজ গ্রাম ভাটেরা ইউনিয়নের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে ঈদের জামায়াতে অংশ নেবেন। একইদিন বাদ মাগরিব কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  


সফরের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) দুপুর ১২টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বাদ মাগরিব কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে এক মতবিনিময়সভায় অংশ নেবেন।


তৃতীয় দিন সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় বড়লেখা বাজারে (ইসলামী ব্যাংকের সামনে) ঈদ পুনর্মিলনী এবং বিকেল সাড়ে ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে অমুসলিমদের নিয়ে আয়োজিত সমাবেশে অংশ নিবেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad