তামাবিল স্থলবন্দর দিয়ে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ঈদুল আজহা উপলক্ষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ১১ দিন ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক।
বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৫ জুন) থেকে ১৫ জুন রোববার পর্যন্ত পাথর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৬ জুন সোমবার থেকে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম ফের চালু হবে। তবে দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
তামাবিল স্থলবন্দর চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাচন কমিশনার মো. ওমর ফারুক জানান, তামাবিল স্থলবন্দর পাথর আমদানি গ্রুপ এ সিদ্ধান্ত নিয়েছে।
তামাবিল ইমিগ্রেশন ইনচার্জ মো. শামিম মিয়া বলেন, ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক। দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরাই চলাচল করতে পারছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: