জেলা বিএনপি নেতা এম আসকির আলীর শুভেচ্ছা
Led Bottom Ad

জেলা বিএনপি নেতা এম আসকির আলীর শুভেচ্ছা

প্রথম ডেস্ক

০৭/০৬/২০২৫ ০৫:১৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ৈর সাবেক ছাত্রনেতা এম .আসকির আলী।  

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আদি পিতা আদম (আঃ)-এর দুই পুত্র কাবীল ও হাবীলের দেওয়া কুরবানী থেকেই কুরবানীর ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। তারপর থেকে বিগত সকল উম্মতের উপর এটা জারী ছিল। আমাদের উপর যে কুরবানীর নিয়ম নির্ধারিত হয়েছে, তা মূলতঃ ইবরাহীম (আঃ) কর্তৃক শিশু পুত্র ইসমাঈল (আঃ)-কে আল্লাহর রাহে কুরবানী দেওয়ার অনুসরণে ‘সুন্নাতে ইবরাহীমী’ হিসাবে চালু হয়েছে। ফলে আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রকৃষ্ট নমুনা এই কুরবানীতে প্রতীয়মান|

তিনি বলেন, ঈদের উৎসব একটি সামাজিক উৎসব, সমষ্টিগতভাবে আনন্দের অধিকারগত উৎসব। ঈদুল আযহা উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানী। কুরবানী হ’ল চিত্তশুদ্ধির এবং পবিত্রতার মাধ্যম। এটি সামাজিক রীতি হ’লেও আল্লাহর জন্যই এ রীতি প্রবর্তিত হয়েছে। তিনিই একমাত্র বিধাতা প্রতিমুহূর্তেই যার করুণা লাভের জন্য মানুষ প্রত্যাশী। তিনি ঈদের এই পবিত্র মাহেন্দ্রক্ষণে সকলকে শুভকামনা প্রকাশ করত সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।  

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad