চলতি মাসেই ঢাকায় আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা

চলতি মাসেই ঢাকায় আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা

প্রথম ডেস্ক

১৭/১১/২০২৬ ১২:১০:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চার বছর পর আবারও বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ও আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত মুখ ওটিলিয়া ব্রুমা।

২০২২ সালে ঢাকার মঞ্চ মাতানোর পর চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি সংগীত পরিবেশন করবেন ওটিলিয়া। ঢাকায় অনুষ্ঠিতব্য গায়িকার কনসার্টের শিরোনাম ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’।

কনসার্টের আয়োজন করছে দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে অনুষ্ঠানটির তারিখ নিশ্চিত করেছে আয়োজকরা।

আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার কোর্ট সাইড, ১০০ ফিট, মদনী অ্যাভিনিউ ভেন্যুতে জমকালো আয়েজনে বসবে গানের আসর। কনসার্টের টিকিট আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে বিক্রি শুরু হবে।

এ প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ বলেন, ‘অনুষ্ঠান আয়োজনের অনুমতির জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই অনুমতি পাওয়া যাবে। এরপরই অনলাইনে আমরা টিকিট বিক্রি উন্মুক্ত করবো।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় বড় সংগীতায়জেনর অভিজ্ঞতা রয়েছে ইমেকার্স বাংলাদেশের। এর আগে প্রতিষ্ঠানটি ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ ও ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো অনুষ্ঠান আয়োজন করেছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad