সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২১/১১/২০২৬ ১২:১১:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে  বাদশাগঞ্জ বাজারে থাকা বিএনপির কার্যালয়ে  এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তারা। 

এই ঘটনায় তাৎক্ষণিক বাজারে বিক্ষোভ মিছিল করেছেন সেলবরষ ইউনিয়ন  বিএনপি নেতাকর্মীরা।

ধর্মপাশা  উপজেলার সেলবরষ  ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো, ওহিদুল ইসলাম  জানান, বাজারের পাহাড়াদার জানিয়েছেন, মুখোশধারী কয়েকজন এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায়। 

এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর দাবি করে তিনি আরোও  বললেন, বিএনপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন।

সহকারী পুলিশ সুপার , ধর্মপাশা থানার ওসির নেতৃত্বে বিপূল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। 

ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগুনে অফিসের কয়েকটা চেয়ারের ক্ষতি হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, কীভাবে কী হয়েছে জানার চেষ্টা করা হচ্ছে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad