একনেকে অনুমোদন পেল ইটাখোলা সেতু, জগন্নাথপুরের ২০ গ্রামে স্বস্তি

একনেকে অনুমোদন পেল ইটাখোলা সেতু, জগন্নাথপুরের ২০ গ্রামে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২১/১১/২০২৬ ১৩:৪৪:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আমলাতান্ত্রিক জটিলতা ও নকশাগত স্থবিরতা কাটিয়ে অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প। বুধবার প্রকল্পটি অনুমোদন পাওয়ায় পাইলগাঁও ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সেতু নির্মাণের উদ্যোগ শুরু হয় ২০১২ সালে। তখনকার সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের অনুরোধে জগন্নাথপুর উপজেলা এলজিইডি কার্যালয় প্রথম প্রস্তাব পাঠায়। শুরুতে সেতুর দৈর্ঘ্য ৭০ মিটার ধরা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তা বাড়িয়ে ১০০ মিটারের বেশি করার পরিকল্পনা নেওয়া হয়।২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রকল্পটি একনেকে অনুমোদিত হলেও পরে নকশা বিভাগে (ডিজাইন সেকশন) গিয়ে কাজ আটকে যায়। এরপর কয়েক দফা প্রস্তাব পাঠানো হয় এবং সর্বশেষ চলতি বছরের এপ্রিলে নতুন করে প্রস্তাব পাঠানো হয়। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের ডিও (ডিও লেটার) পত্রের সুপারিশের পর বুধবার প্রকল্পটি একনেকের অনুমোদন পায়।যোগাযোগ ও অর্থায়নের চিত্র

সেতুর দুই পাশের কিশোরপুর গ্রামের সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনির অর্থায়নে ইতিমধ্যে ৪ দশমিক ৭ কিলোমিটার বাইপাস সড়কের মাটি ভরাটের কাজ হয়েছে। সেতু নির্মাণ শেষ হলে এই সংযোগ সড়ক দিয়ে দুই ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ সহজে যানবাহনে চলাচল করতে পারবেন। এতে উপজেলা সদর কিংবা ঢাকা-সিলেট আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের বেগমপুর অংশে যাতায়াতের সময় কমবে এবং শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিও দূর হবে।

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি বলেন-এলাকার মানুষের দাবিতে এক যুগ ধরে সেতুটি নির্মাণের চেষ্টা করছি। নানা জটিলতায় কাজ বিলম্বিত হয়েছিল। বর্তমান সংসদ সদস্য কয়ছর আহমেদের ডিও পত্রের আলোকে একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজমুদ্দিন বলেন, দীর্ঘ প্রতীক্ষিত সেতুটি অনুমোদন পাওয়ায় দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি জীবনযাত্রার মানও উন্নত হবে। এ উদ্যোগের জন্য সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।

একই ইউনিয়নের সদস্য শাহান মিয়া বলেন, সেতুটি হলে হাজার হাজার মানুষ সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঝুঁকি কমবে। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বুধরাইল গ্রামের বাসিন্দা আকিক মিয়া বলেন, এ অনুমোদন এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় অগ্রগতি আনবে।

জগন্নাথপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন জানান, ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে দরপত্র (টেন্ডার) আহ্বানের কার্যক্রম এগোবে।

লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad