দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে র‍্যাবের ২৮১ টহল টিম
Led Bottom Ad

গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার

দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে র‍্যাবের ২৮১ টহল টিম

প্রথম ডেস্ক

২৬/০৯/২০২৫ ২০:২৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় সহিংসতা, নাশকতা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে র‌্যাব ৯৪টি টহল দল রাজধানীতে এবং ২৮১টি টহল দল সারাদেশে মোতায়েন করেছে।

র‌্যাব জানায়, দেশে মোট ৩১,৫২৬টি পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ৩ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য রাখবে।

র‌্যাব আরও জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে প্রতিটি ব্যাটালিয়ন কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। র‌্যাব সদর দপ্তর সার্বক্ষণিকভাবে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

র‌্যাব জনগণকে অনুরোধ করেছে, দুর্গা পূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে কোনো প্রচেষ্টা বা নাশকতার তথ্য পেলে তা সঙ্গে সঙ্গে র‌্যাবকে জানান। এছাড়া আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্ব প্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

র‌্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে এবং দুর্গা পূজাকে শান্তিপূর্ণভাবে উদযাপনের নিশ্চয়তা দেবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad