২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা: স্ত্রী সামিরাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ
Led Bottom Ad

২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা: স্ত্রী সামিরাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রথম ডেস্ক

২২/১০/২০২৫ ১০:৩৩:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।


সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এর আগে আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেন।


আলমগীর কুমকুম জানান, “সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলায় রূপান্তরের জন্য অনেক চেষ্টা করেছিলেন। এখন এতদিন পর আদালতের মাধ্যমে তা সম্ভব হলো। ইনশাআল্লাহ প্রমাণ হবে এটা আত্মহত্যা নয়, হত্যা।”

মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের, পরেই রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে। এর আগে সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটিকে পুনরায় তদন্তের নির্দেশ দেন। আদালত বলেন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় পাওয়া বিভিন্ন আলামত—যেমন ঘরে পাওয়া সিরিঞ্জ, স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম, এবং তদন্তে অসঙ্গতি—হত্যার সন্দেহ জাগায়।


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। তার স্ত্রী সামিরা হক তখন দাবি করেছিলেন, এটি আত্মহত্যা। তবে সালমান শাহর পরিবার সেই দাবি মেনে নেয়নি; তাদের অভিযোগ, এটি ছিল সুপরিকল্পিত হত্যা।

সালমান শাহ ৯০ দশকের শুরুর দিকে বাংলা চলচ্চিত্রে নতুন ধারা সৃষ্টি করেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’ ও ‘জীবন সংসার’।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad