উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত করতে চায় এনসিপি
Led Bottom Ad

সিলেটে প্রেস কনফারেন্সে জেলা নেতৃবৃন্দ

উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত করতে চায় এনসিপি

প্রথম ডেস্ক

১৫/১১/২০২৫ ২৩:৪৩:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১২টায় সিলেট নগরীর জেল রোডস্থ পানশী ইন পার্টি সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ এবং সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ।


নেতৃবৃন্দ জানান, “নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নাগরিক অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত করতেই সিলেটে এনসিপি নতুন সংগঠন কাঠামো নিয়ে সামনে এগোচ্ছে।”


তারা আরও বলেন, সিলেট দেশের আধ্যাত্মিক রাজধানী, সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্র ও শক্তিশালী প্রবাসী নেতৃত্বের ঘাঁটি হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। এই বৈষম্য দূরীকরণই নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।


প্রেস কনফারেন্সে নেতৃবৃন্দ জানান—✔ সিলেটের উন্নয়ন ও জনদুর্ভোগ সমাধানে নাগরিক ফোরাম গঠন করা হবে।✔ তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ নাগরিক রাজনীতিতে সম্পৃক্ত করা হবে। ✔ দুর্নীতিবিরোধী কার্যক্রম, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের দাবিতে নিয়মিত জনসংলাপ আয়োজন করা হবে। ✔ প্রবাসী ও স্থানীয়দের সমন্বয়ে “নাগরিক উন্নয়ন তহবিল” গঠন করা হবে। ✔ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থান—এই চার খাতে জেলা অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হবে। ✔ যেকোনো অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত থাকবে।


নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্রের মালিক নাগরিক—নাগরিকের অধিকারই আমাদের রাজনীতি। সিলেটের উন্নয়ন, মর্যাদা ও মানুষের ন্যায্য প্রাপ্য নিশ্চিতে আমরা স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাজনীতি চাই।”


এছাড়া প্রবাসী নাগরিকদের অভিজ্ঞতা, বিনিয়োগ ও নেতৃত্বকে সিলেটের উন্নয়নকে দ্রুততর করতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তারা।


সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এতে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। শেষে কমিটির পরিচিতি অনুষ্ঠান ও জুলাই শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয় আহ্বায়ক মো. জুনেদ আহমদের পরিচালনায়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad