বড়লেখায় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সংবর্ধনা

বড়লেখায় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৩/০৯/২০২৬ ২২:০৫:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। িরোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় বড়লেখা উপজেলার গাজিটেকা, বারইগ্রাম, আদিত্যের মহল ও গৌরাঙ্গ  মহাপ্রভুর সেবাশ্রমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট গোপাল দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান খছরু, শশাংক কুমার দত্ত, রুনু চন্দ, শ্যামল দাস ও উজ্জ্বল ঘোষ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বর্তমান সরকার সরকারি উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এসব কাজের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশের জনগণের জন্য প্রথম উপহার হিসেবে এমপিদের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ২০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন। তিনি বলেছেন, এই টাকা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করতে হবে; অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না।

তিনি আরও বলেন, “আমার অবস্থান থেকে আশ্বস্ত করতে চাই, যেকোনো কিছুর বিনিময়ে মানুষের পাশে থাকবো।”

এমপি মিঠু বলেন, “আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা যদি কোনো অন্যায় করে থাকি, চাবি তো আপনাদের কাছে। অন্য পথে ঘুরাতে পারবেন।”

অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখেন।

হিফজুর রহমান / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad