জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২ বারকি নৌকা বিনষ্ট

৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২ বারকি নৌকা বিনষ্ট

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৩/০৯/২০২৬ ১৯:৪০:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত  ১২টি বারকি নৌকা জব্দ করে স্থানীয় জনগণের সহায়তায় বিনষ্ট করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল আলিম (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে এ অভিযান পরিচালিত হয়।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) সিলেট ব্যাটালিয়নের সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ  পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় নৌকাগুলো বিনষ্ট করা হয়। একই সঙ্গে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad