সুনামগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ শামছুল আলম ও মোছা. সুজিনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– শামছুল আলম (৪০) ও মোছা. সুজিনা বেগম (৩৭)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। শামছুল আলমের পৈতৃক বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সর্দারপুর গ্রামে। বর্তমানে তারা জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের উজ্জলপুর গ্রামে বসবাস করে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: