জৈন্তাপুরে পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিল স্থানীয়রা

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর; গ্রেফতারে ফের অভিযান

জৈন্তাপুরে পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিল স্থানীয়রা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

০৯/১১/২০২৬ ২১:৪৩:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জৈন্তাপুর উপজেলা  আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর এবং হ্যান্ডকাপসহ তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর করিচেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার হরিপুর এলাকা থেকে জাকারিয়া মাহমুদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছিল। পথে তামাবিল হাইওয়ে সড়কের কাছাকাছি পৌঁছালে স্থানীয় কয়েকজন লোক পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং জোরপূর্বক হ্যান্ডকাপসহ জাকারিয়া মাহমুদকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

জাকারিয়া মাহমুদের পিতা মৃত মাহমুদ আলী তিনি উপজেলার হরিপুর এলাকার হেমু হাউদপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা প্রথম সিলেটকে জানান, আসামিকে গ্রেফতার করে জৈন্তাপুর মডেল থানার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর প্রায় দেড় থেকে দুই কিলোমিটার পথ অতিক্রম করলে পরিচিত একটি স্থানে একটি ডিআই পিকআপ পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় ওই পিকআপে থাকা বেশ কয়েকজন ব্যক্তি পুলিশকে অবরুদ্ধ করে জোরপূর্বক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad