সিদ্ধেশ্বরীতে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন
জামায়াতকে ‘অসভ্য দল’ বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি জামায়াতকে “আওয়ামী লীগের মতো অসভ্য দল” বলে মন্তব্য করেন।
এসময় জামায়াতের উদ্দেশে তিনি বলেন, “একটা খারাপ কথা বলতে হয়, আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল।”
জামায়াতকে ধর্ম বিকৃতকারী দল আখ্যা দিয়ে মির্জা আব্বাস আরও বলেন, “এরা মওদুদবাদে বিশ্বাস করে। এরা প্রকৃত ইসলাম মানে না। ১৯৭১ সালে যারা রাজাকার-আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা বাংলাদেশের মানুষ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই ভোট চাইছে—তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?”
তিনি অভিযোগ করেন, যারা স্বাধীন বাংলাদেশ চাননি, তারাই এখন স্বাধীন দেশে ভোট চাওয়ার সাহস দেখাচ্ছে।
বক্তব্যের শেষ অংশে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এ রহমান
মন্তব্য করুন: