ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুনে নিহত ২৩
Led Bottom Ad

ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুনে নিহত ২৩

প্রথম ডেস্ক

০৭/১২/২০২৫ ০৯:০৭:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের জনপ্রিয় পর্যটন রাজ্য গোয়ার উত্তরাঞ্চলে একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লিখেছেন,“আজ গোয়ার সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরার একটি নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে-ই দায়ী হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, তিনজন দগ্ধ হয়ে এবং বাকি সবাই ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৩–৪ জন পর্যটক রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামে ওই নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অগ্নিকাণ্ডের সময় ক্লাবের ভেতরে বহু মানুষ উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটি গোয়া রাজ্যে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad