বিয়ানীবাজারে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার
Led Bottom Ad

অপারেশন ডেভিল হান্ট–২ অভিযান

বিয়ানীবাজারে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

২৮/১২/২০২৫ ২৩:৪৫:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের চলমান অভিযানে মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুতিউর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩ বছর বয়সী তুতিউর রহমান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে বিয়ানীবাজার থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং–০১/১০৭) গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad